1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গ্যালারিতে মুশফিকের বাবা - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

গ্যালারিতে মুশফিকের বাবা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪৬৭ Time View

প্রতিনিধি রিনা আক্তার জেরিন

বড় মঞ্চে বাংলাদেশের ম্যাচ মানেই গ্যালারিতে পরিচিত মুখ মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। মাঠে হাজির হয়ে তাকে সন্তান ও লাল-সবুজের জার্সিধারীদের সমর্থন দিতে অনেকেবারই দেখা গেছে। এবার বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দেখতে ভারতের ধর্মশালায়ও উড়ে গেছেন তিনি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আর এই আসরে নিজেদের প্রথম ম্যাচ আজ (শনিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ দলের খেলা দেখতে ঢাকা থেকে আগেই ধর্মশালায় উড়ে গিয়েছেন মুশফিকের বাবা। ধর্মশালার গ্যালারিতে দলকে চিয়ার-আপ করতে দেখা যায় তাকে। এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে ছেলের খেলা দেখতে কখনও ঢাকা কখনওবা মাহবুব হামিদকে বিদেশের মাটিতেও দেখা গেছে। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ দেখতেও সপরিবারে উড়াল দিয়েছিলেন তিনি।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত দুটি ম্যাচে গ্যালারির অনেকাংশ ফাঁকা দেখা গেছে। বিনামূল্যে টিকিট দিয়েও দর্শক ভরাতে পারছে না আইসিসি ও আয়োজক বিসিসিআই। আগের দুটি ম্যাচ হয়েছিল আহমেদাবাদ ও হায়দরাবাদে। সেই ধারাবাহিকতায় ধর্মশালায়ও গ্যালারির অনেকটাই আগে থেকে ফাঁকা থাকার আভাস মিলেছে। তবে বয়োজ্যেষ্ঠ মাহবুব হামিদের মতো দর্শক থাকলে নিশ্চয়ই অনুপ্রেরণা পাবেন টাইগার ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি