1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) উপনির্বাচন - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) উপনির্বাচন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) উপনির্বাচন

মনোনয়নপ্রত্যাশী তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেনের সমাবেশ ও মিছিল করে শোডাউন

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পতিত স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে সমাবেশ ও মিছিল করে শোডাউন করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাঁর অনুসারীদের নিয়ে নিজ এলাকায় মিছিল-সমাবেশ ও শোডাউন করেন। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও তার অনুসারীরা তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে এসো জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি তাড়াইল বাজার ঘুরে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন ও তাড়াইলে ভোটার ১ লাখ ২১ হাজার ৬০৬ জন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাড়াইল থেকে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। প্রার্থিতার বিষয়ে তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, করিমগঞ্জ ও তাড়াইল নিয়ে আসনটি গঠিত হলেও বিএনপি বারবার করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দলের প্রতি আহ্বান জানান তিনি।

সারওয়ার হোসেন লিটন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াইল উপজেলা শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রদলের নির্বাহী সদস্য, পরবর্তী সময়ে তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত ছয়জনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। তাঁরা হলেন-তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক এরশাদ আহসান সোহেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা বিষয়ক/যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভুঁইয়া সবুজ।

তাড়াইলের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাড়াইল বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত থাকলেও সংসদীয় মনোনয়নে তাড়াইল সবসময় বঞ্চিত হয়েছে। এবার তাড়াইল থেকে প্রার্থী দিলে দুই উপজেলার ভোটারদের মধ্যে ভারসাম্য আসবে এবং দল আরও ঐক্যবদ্ধ হবে।

বি.দ্র. অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে পরবর্তী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি