কিশোরগঞ্জে মারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য তাজ উদ্দিন মানিক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে মারিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য তাজ উদ্দিন মানিক এবং ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপনের স্মরণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮নং মারিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইসরাইল মিঞা।
হাজী আবুল কাশেমের সভাপতিত্বে এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply