1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মী, খামারি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন তামান্না দিলশাদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোঃ নাজমুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ উজ্জ্বল হুসাইন, খামারি নেতা মোঃ মাজহারুল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকার খামারিরা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এবারের প্রতিপাদ্য— ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, খামারিদের উৎসাহিত করা, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশু-পাখির রোগ প্রতিরোধ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং খামারিদের উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি