1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।।
‎শেখ ওবাইদুল হক সম্রাট  নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি।
‎আজ পচিশে নভেম্বর বুধবার নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে নভেম্বর মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আর, র সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ ওবায়দুল হক সম্রাট, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্তা, বিএনপি’র সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম নিকলী থানার অফিসার্স ইনচার্জ ইশতিয়াক আহমেদ সহ স্থানীয় শিক্ষক , মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ। সবার আলোচ্য বিষয় ছিল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন সহ  বিভিন্ন  স্থানীয় সমস্যা।আলোচনা সভায় সকল সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখায় নিকলী থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং থানা পুলিশের কার্যক্রমের উপর বক্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও উপস্থিত সদস্যগণ হাওরের ফসলের জমির মাটিকাটা, হাওরের রাস্তায় অতিরিক্ত ওজনের মাটি বহনকারী যানবাহন চলাচলে গ্রামীন অবকাঠামো বিনষ্ট হওয়া, নির্মানাধীনন উন্নয়ন কর্মকাণ্ড যথাসময়ে শেষ না করা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরত্ব নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এছাড়া ও উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে  মামলা জনিত কারণে পলাতক থাকায় ঐ সকল ইউনিয়নের কোন প্রতিনিধি উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রতিনিধিত্ব করছে না, যে কারনে ঐ ইউনিয়ন গুলোর সার্বিক সমস্যার তথ্য সময় মতো প্রশাসনে উপস্থাপন হচ্ছেনা বলে জানানো হয়।
‎উপজেলা আইন শৃঙ্খলা সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা উপস্থিত বক্তাদের বক্তব্যের প্রত্যুউত্তরে সমাপনী বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা সমাপ্ত করেছেন।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি