1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিখোঁজের ৬ দিন পার হলেও আজও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী প্রতিভা রানী সরকারের - dailyjanatarshakti
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নিখোঁজের ৬ দিন পার হলেও আজও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী প্রতিভা রানী সরকারের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

নিখোঁজের ৬ দিন পার হলেও আজও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী প্রতিভা রানী সরকারের

হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রতিভা সরকার নামের এক ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা কাজল কুমার সরকার হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রবিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ফুলকলি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে নিখোঁজ হয় প্রতিভা। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
এ ঘটনায় ২ নভেম্বর হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন তার বাবা কাজল কুমার সরকার। ডায়রিতে মেয়েকে খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে
নিখোঁজ প্রতিভা সরকারের সন্ধান না পেয়ে মেয়ের সুখে মা নিলা রানী বিশ্বাস সহ পরিবারের লোকজনদের কান্নায় এলাকার বাতাস বাড়ি হয়ে উঠছে, মেয়ের নিখোঁজের পর থেকে বাবা স্কুলের পথের দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে শুধু মেয়ের আসার দিন গুনছেন । এলাকাবাসীর দাবি প্রশাসনের হস্তক্ষেপে শীঘ্রই যেন প্রতিভাকে খুঁজে এনে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি