1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নান্দাইলে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - dailyjanatarshakti
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

নান্দাইলে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

নান্দাইলে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নান্দাইল(ময়মনসিংহ )প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে সদ্য নির্মিত গ্রামীণ সড়কের ইটের সলিং তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার (১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচি থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আব্দুস সাত্তার, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন, খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভূঁইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জানান, রাজাবাড়িয়া-খারুয়া সড়ক থেকে হালিউড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার ঈদগাহ মাঠ পর্যন্ত গ্রামীণ রাস্তাটি প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়। কয়েকটি গ্রামের মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন অবহেলিত থাকার পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় রাস্তাটিতে ইটের সলিং করা হয়। প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভূঁইয়া কয়েক দিন আগে কাজটি সম্পন্ন করেন। তবে কাজ শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তরা রাস্তার সলিংয়ের ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বক্তারা। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান, ঘটনাটি জানার পর নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি