1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

রাজশাহী
স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইবনুল আবেদীন। তিনি আরও বলেন, আধুনিক টয়লেট ও স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি।

হাত ধোয়ার মতো ছোট একটি অভ্যাস অনেক রোগ থেকে সুরক্ষা দিতে পারে। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর নওহাটা পৌরসভা চত্বরে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওহাটা পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।মানচিত্র দেখুন

নওহাটা পৌর প্রশাসক ইবনুল আবেদীন বলেন, সরকারের উদ্যোগে দেশে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। হাটবাজারসহ অনেক বাড়িতে আধুনিক টয়লেট নির্মাণ করা হয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।সরকারি সেবা

ছোটখাটো অবহেলার কারণে অনেক সময় আমরা হাত ধোয়ার মতো প্রয়োজনীয় বিষয়টি এড়িয়ে যাই। নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে ইউএনও আরও বলেন, হাত পরিষ্কার রাখার অভ্যাসের মাধ্যমে সর্দি-কাশি, ডায়রিয়া ও পেটের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। এক্ষেত্রে করোনাভাইরাস মহামারির সময় মাস্ক ব্যবহারের পাশাপাশি নিয়মিত হাত ধোয়া রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শুধু হাত ধুলেই হবে না, সঠিক নিয়মে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। শিশুদের খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে পবা উপজেলার মানুষের মধ্যে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়বে এবং সবাই দৈনন্দিন জীবনে এ অভ্যাস অনুসরণ করবেন। এর আগে ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’- প্রতিপাদ্য সামনে রেখে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি