আড়াইবাড়িয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে আব্দুল কাইয়ুম: পরিবর্তনের প্রত্যাশায় এলাকাবাসী
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গণসংযোগে ও জনপ্রিয়তায় আড়াইবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে শীর্ষে অবস্থান করছেন আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম।
তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততা অর্জন করেছেন তিনি। তরুণ সমাজকে সাথে নিয়ে আড়াইবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি মাঠে নেমেছেন।
নির্বাচনী প্রচারণায় আব্দুল কাইয়ুম জানান, দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। “দল যার যার, চেয়ারম্যান সবার”—এই নীতিকে সামনে রেখে তিনি আড়াইবাড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করছেন।
এলাকাবাসীর ধারণা, আসন্ন নির্বাচনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুম জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় বেশ এগিয়ে থাকবেন।
© All rights reserved © 2022
Leave a Reply