1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন - dailyjanatarshakti
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
​কিশোরগঞ্জের হোসেনপুরের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম সালামকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মনোনীত করায় গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত হোসেন।
​এক শুভেচ্ছা বার্তায় হোসেনপুর উপজেলাবাসীর পক্ষ থেকে শওকত হোসেন নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সালামকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
​তিনি বলেন, “হোসেনপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটের আহবায়ক মনোনীত করায় আমরা অত্যন্ত গর্বিত। তাঁর এই নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আরও বেশি গতিশীল, শক্তিশালী ও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।”
​শুভেচ্ছা বার্তায় তিনি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি