1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জিলানীর বাড়িতে আগুন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ - dailyjanatarshakti
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

জিলানীর বাড়িতে আগুন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

জিলানীর বাড়িতে আগুন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ এবং লকডাউনের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং এসব ঘটনার প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ এবং দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি