হোসেনপুরে জমসেদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল ও পৌর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ প্রতিবাদ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদের নির্দেশনায়, হোসেনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম জমসেদের উদ্যোগে মিছিলটি আয়োজন করা হয়।
মিছিল থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এ সময় হোসেনপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply