1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

রুবেল মিয়া, ( শেরপুর) থেকে:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটক ব্যক্তিদের মধ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯), মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫), মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫), সুরজামানের ছেলে মো. হাসান (২৫) ও রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০) রয়েছেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), লোকমানের ছেলে মো. শামীম (২৩), রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১), শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪) ও মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) আটক হয়েছেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি