1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মদনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ - dailyjanatarshakti
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মদনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

মদনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:

২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর, ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ. কাদেরের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও মূল বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজেই।
বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান জানান, চলতি রবি মৌসুমে মদন উপজেলায় ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২০০ হেক্টর বেশি (গত বছর আবাদ হয়েছিল ২ হাজার ১৫০ হেক্টর)। তিনি আরও জানান, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে মাথাপিছু ১ কেজি উন্নত জাতের সরিষা বীজ (বারি সরিষা-১৪, ১৭, ১৮ এবং বিনা সরিষা-১১), ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এসময় তিনি প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে উন্নত জাতের বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতি বছর নিয়মিতভাবে সরিষা আবাদের জন্য কৃষকদের প্রতি বিশেষ অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সভাপতি ও ২নং চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ এবং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক এখলাছ মেম্বার।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার মদন প্রতিনিধি মোঃ আলম খান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পরিতোষ, দৈনিক মানবজমিন প্রতিনিধি নুরুল হক রনু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি