1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
​নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):
​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ড, ২নং সিদলা ইউনিয়নের আয়োজনে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতন বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, সুবিধাবঞ্চিত ও অসহায় ব্যক্তিদের পাশে থেকে সেবা করে যেতে চাই।” তার বক্তব্য ও উপস্থিতি কেন্দ্র করে স্থানীয় একটি সাধারণ উঠান বৈঠক একপর্যায়ে জনসভায় রূপ নেয়।
​হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাঃ মানিক পাঠানের সভাপতিত্বে সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
​সভায় বক্তব্য প্রদানকালে অন্যান্য বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এবং স্থানীয় নানা উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি