১নং রশিদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক সফল চেয়ারম্যান মোঃ ইদ্রিস মিয়ার দোয়া ও সমর্থন প্রার্থনা
মোঃ মাহবুবুর আলম বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ১নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং উক্ত ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ ইদ্রিস মিয়া।
“আমরাই গড়বো আমাদের ইউনিয়ন”— এই দৃঢ় অঙ্গীকারকে সামনে রেখে তিনি ইউনিয়নের আপামর জনগণের সেবায় নিজেকে পুনরায় উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১নং রশিদাবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হিসেবে প্রতিটি ওয়ার্ড ও অঞ্চলে মোঃ ইদ্রিস মিয়ার সুদৃঢ় জনভিত্তি ও ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। পূর্বে দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাট ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। বিগত দিনের উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রেখে রশিদাবাদ ইউনিয়নকে একটি অপরাধমুক্ত, আধুনিক, মডেল ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমি আপনাদের সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
এলাকার সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, একজন অভিজ্ঞ, সৎ ও মানবিক সমাজসেবক হিসেবে মোঃ ইদ্রিস মিয়া পুনরায় নির্বাচিত হলে রশিদাবাদ ইউনিয়নের অসম্পূর্ণ উন্নয়নকাজগুলো দ্রুত সম্পন্ন হবে এবং এলাকার সার্বিক কল্যাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
© All rights reserved © 2022
Leave a Reply