হোসেনপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
আসন্ন হোসেনপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার পদপ্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন সুজন-এর সমর্থনে এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (তারিখ ২৭ শে নভেম্বর বিকাল ৩টায় ৪নং ওয়ার্ডের মরহুম আনছার আলী মাস্টারের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব হাসেন আলীর তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় ওয়ার্ডের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উপস্থিতির কারণে এটি একপর্যায়ে জনসভায় রূপান্তরিত হয়।
‘দুর্নীতি মুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে যোগ্য ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। এলাকার সার্বিক উন্নয়ন ও সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণে সাধারণ মানুষ এবং প্রবাসীদের মূল্যবান মতামত ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কমিশনার পদপ্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন সুজন এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি, তরুণ সমাজ এবং প্রবাসীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply