1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিস, ২ ডিসেম্বর ১ম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ। - dailyjanatarshakti
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিস, ২ ডিসেম্বর ১ম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিস, ২ ডিসেম্বর ১ম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ।
মোঃ জাহিদুল ইসলাম
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ছুটির দিনেও থেমে নেই সেবা কার্যক্রম। আগামী ২ ডিসেম্বর হোসেনপুর উপজেলায় ১ম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম সফল করতে আজ ২৮ নভেম্বর ২০২৬ খ্রি. রোজ শনিবার বন্ধের দিনেও কর্মব্যস্ত সময় পার করছেন হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকেই উপজেলা সমাজসেবা অফিসে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, কার্ড প্রস্তুত, ফাইল সম্পন্নকরণ ও কম্পিউটারে ডাটা এন্ট্রিসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। যাতে ২ ডিসেম্বরের অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তি ছাড়াই সুষ্ঠুভাবে কার্ড ও ভাতা বিতরণ করা যায়, সে লক্ষ্যে চলছে এই জোর প্রস্তুতি।

জানা যায়, আগামী ২ ডিসেম্বর হোসেনপুর উপজেলায় ১ম ধাপের ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস যৌথভাবে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা এহছানুল হক বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো সরাসরি সরকারি সহায়তা পাবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত উপকারভোগীরা সহজেই তাদের অধিকার পাবে। কোনো উপকারভোগী যাতে বাদ না পড়ে এবং কোনো অনিয়ম না হয়, সেজন্য আমরা বন্ধের দিনেও কাজ করছি।

তারা আরও বলেন, ১ম ধাপে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সকল তথ্য যাচাই করে চূড়ান্ত করা হচ্ছে। বিতরণের দিন উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বন্ধের দিনেও অফিস খোলা রেখে নিরলসভাবে কাজ করায় সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এই ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণের মাধ্যমে হোসেনপুরের অসহায় পরিবারগুলো অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হবে এবং তাদের মুখে হাসি ফুটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি