1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পৌরসভার ঢেকিয়া গ্রামের ভাঙা রাস্তা সংস্কারের দাবিত এলাকাবাসীর। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

হোসেনপুর পৌরসভার ঢেকিয়া গ্রামের ভাঙা রাস্তা সংস্কারের দাবিত এলাকাবাসীর।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ঢেকিয়া গ্রামের দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ও জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছে এলাকাবাসী।
গত ০৫/১০/২০২৬ তারিখে ঢেকিয়া গ্রামের সর্বসাধারণের পক্ষে আবুল কালাম মাস্টার এই আবেদন করেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ঢেকিয়া গ্রামে ০৬ নং ওয়ার্ডের কয়েকটি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব রাস্তায় কাদা-পানি জমে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। শিক্ষার্থী, কৃষক, রোগী, বয়স্ক ব্যক্তি এবং কর্মজীবী মানুষ প্রতিদিন এসব রাস্তা ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নেওয়া এবং হালকা যান/পরিবহন চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়ে।
হোসেনপুর-কিশোরগঞ্জ মেইন রোড হতে সাবেক কমিশনার শামসুদ্দিন আহমদ (সায়ামুদ্দীন) এর বাড়ি হয়ে মরহুম খালেক সরকারের বাড়ি হয়ে মডেল মসজিদ রোড পর্যন্ত,মরহুম খালেক সরকারের বাড়ি হতে রাশিদিয়্যাহ আছিয়া মহিলা মাদ্রাসা হয়ে বি এম কলেজ রোড পর্যন্ত,আবু তাহের সাহেবের বাড়ি থেকে সাবেক কমিশনার বদরুল আমিন সাহেবের বাড়ির পিছন পর্যন্ত।

এলাকাবাসী জনসাধারণের দুর্ভোগ লাঘব ও নিরাপদ চলাচল নিশ্চিত করার স্বার্থে উল্লিখিত রাস্তাগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ গ্রহণের জন্য পৌর প্রশাসক ইউএনও’র সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন, প্রয়োজনীয় প্রাক্কলন এবং বরাদ্দ সাপেক্ষে দ্রুত সংস্কারকাজের ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি