1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - dailyjanatarshakti
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

হোসেনপুরে বিএমইউজে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
​কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার হোসেনপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক নওরোজ-এর প্রতিনিধি সাংবাদিক এস কে শাহীন নবাব, সিনিয়র সহ-সভাপতি ও কালের নতুন সংবাদের প্রতিনিধি আতাহার আলী মৃধা, এসকে বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোস্তফা আহমেদ ডালিম, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোঃ আল মামুন এবং দৈনিক জনতার শক্তির বিশেষ প্রতিনিধি মোঃ সুজন মিয়া।
​এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার, সহকারী অধ্যাপক (বাংলা) রুকসানা ইয়াসমিন, জ্যেষ্ঠ প্রদর্শক (মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আমিনুল হক মোল্লা, হিসাব বিজ্ঞানের শিক্ষক মোঃ আরজাকুল ইসলাম, প্রদর্শক (হিসাব বিজ্ঞান) মোঃ বজলুর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক রিফাত রওশন তন্নী, ব্যাংকিং বিষয়ের শিক্ষক মোঃ নাজমুল ইসলাম মৃধা, ই-বিজনেস বিষয়ের শিক্ষক মোঃ আবুল খায়ের, ব্যবসা গণিত ও পরিসংখ্যানের শিক্ষক সায়দা আক্তার, সহকারী শিক্ষক (শরীর চর্চা) পুশপেন শর্মা, কম্পিউটার অপারেশনের শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) শাহনাজ আক্তার খাতুন।
​অনুষ্ঠান পরিচালনায় ও চারা রোপণে সার্বিক সহযোগিতা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অফিস সহকারী শফিকুল ইসলাম, ল্যাব সহকারী মোঃ পারভেজ মৃধা ও শাহনাজ এবং এমএলএসএস শাহীন।
​বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা পরিবেশ সংরক্ষণে ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পরে ইনস্টিটিউট প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি