হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার ১নং জিনারী ইউনিয়নের টান জিনারী এলাকার মরহুম আঃ বারিক বিএসসি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘কালের নতুন সংবাদ’-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন আকন্দসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মন্নান, মোঃ সেকান্দর আলী, কারী ইসমাইল হোসেন, হাসিম উদ্দিন, আবদুল মতিন, মোঃ বাবু মিয়া, আরিফুল ইসলাম ও নয়ন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ দেওয়ার পাশাপাশি মসজিদে আগত মুসল্লিদের ভোগান্তির কথা তুলে ধরেন। তারা জানান, উক্ত মসজিদে বর্তমানে একটি বিশুদ্ধ পানির টিউবওয়েল অত্যন্ত জরুরি। বিশুদ্ধ পানির অভাবে মুসল্লিদের অজুর কাজ সারতে ও অজুখানায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই অতি দ্রুত সেখানে একটি টিউবওয়েল স্থাপনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কেবল গাছ লাগানোই নয়, রোপণকৃত চারাগুলোর দীর্ঘমেয়াদী পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান তারা।
কর্মসূচি শেষে রোপণকৃত চারাগুলোর সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এলাকার সর্বস্তরের মানুষকে পতিত জমিতে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানানো হয়।
© All rights reserved © 2022
Leave a Reply