1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) এক অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
​গ্রেপ্তারকৃত মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
​প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড় ৫টার দিকে এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল শিবগঞ্জের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা সম্ভব হলেও কৌশলে পালিয়ে যান তার সহযোগী মো. আল-মামুন (৪০)।
​পরে আটক মেহেদীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির সামনের একটি খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান জানান, তিনি ও পলাতক আসামি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।
​এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি