চেয়ারম্যান প্রার্থী আজাহারের মত বিনিময় সভায় জনতার ঢল।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ১ নং জিনারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, গাবরগাঁও গ্রামের কৃতি সন্তান, আলহাজ্ব আজাহারুল ইসলাম আজহার সাহেব নিজ গ্রামবাসীর উদ্যোগে ২৭শে সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ গাবরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মত বিনিময় সভার আয়োজন করেন। উক্ত মতবিনিময় সভা হাজার হাজার মানুষের উপস্থিতিতে মহাসমাবেশে রূপ নেয়। গাবরগাঁও স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ১ নং জিনার ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে আসা প্রায় শতাধিক নেতাকর্মির বক্তব্যে মুখরিত হয়ে ওঠে জনসভা। আজাহার সাহেব বক্তব্যে বলেন ইউনিয়নের ৯২ টি মসজিদ মাদ্রাসায় তিনি দান করেছেন। ইউনিয়নবাসীর স্বাস্থ্য সেবায় অ্যাম্বুলেন্স দান করার কথা ব্যক্ত করেন। ইউনিয়নের প্রতিটি বাড়ির মানুষের সাথে রয়েছে আত্মার সম্পর্ক। তাছাড়া ১ নং জিনারী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার কথা ব্যক্ত করেন। এবং উপস্থিত সকল জনতার দোয়া ও সহযোগিতা কামনা করেন। উপস্থিত জনতা সকলেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আজাহার সাহেব কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার মতামত ব্যক্ত করেন। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে মত বিনিময় সভা সম্পন্ন হয়।
© All rights reserved © 2022
Leave a Reply