স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক ছাত্রদল নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে রাসেল নামে এক যুবককে মারধর এবং তাঁর চাচাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সরিষাবাড়ী পৌরসভার তাডিয়া পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এ অভিযোগে একই গ্রামের প্রতিবেশী মৃত আফসার আলীর ছেলে আব্দুল আলীমকে একক প্রধান বিবাদী করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার এবং অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় রাসেল মিয়ার জমিতে তার অনুমতি ছাড়াই একই গ্রামের আব্দুল আলীম প্রতিবেশী আমেরিকা প্রবাসী বাবু মিয়ার পক্ষ নিয়ে নতুন রাস্তা তৈরি করার জন্য জোরপূর্বক দেয়াল নির্মাণ করেন। এবং সেখানে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভরাটের কাজ শুরু করা হয়।এতে বাধা দিলে আব্দুল আলীম ও তাঁর সহযোগীরা রাসেলকে কিল-ঘুষি ও হেনস্থা করা হয়। পরে খবর পেয়ে তাঁর চাচা আব্দুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ভৃমি মালিক রাসেল মিয়া বলেন, আমার জায়গা দিয়ে প্রভাব খাটিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতিবাদ করায় আমাকে মারধর ও চাচাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।আমরা নিরাপত্তাহীনতায় আছি।
অভিযুক্ত আব্দুল আলিম এর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, জোরপূর্বক কোন কিছু করা হয়নি।সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই নতুন রাস্তা তৈরির জন্য দেয়াল নির্মাণ ও মাটি ভরাটে প্রস্তুতি নেওয়া হয়েছিল।কোন অভিযোগ থাকলে সমাধান করেই রাস্তা তৈরি করা হবে।
এ বিষয়ে নতুন রাস্তা তৈরির অর্থায়নকারী প্রবাসী বাবু মিয়া বলেন, “আমাদের যাতায়াতের রাস্তা নেই। সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।অভিযোগ যেহেতু উঠেছে, মীমাংসা ছাড়া রাস্তা নির্মাণ করা ঠিক হবে না।
শিশু উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায় বলেন, রাস্তা নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত ছিলেন না।
আর এ ব্যপারে সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাস বলেন, যেহেতু রাস্তা নির্মাণে এক পক্ষের আপত্তি রয়েছে তাই সীমানা নির্ধারণ করেই রাস্তা নির্মাণ করা উচিৎ বলে মন্তব্য করেন।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2022
Leave a Reply