1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরিষাবাড়ীতে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন—প্রাণনাশের হুমকির অভিযোগ - dailyjanatarshakti
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সরিষাবাড়ীতে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন—প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

সরিষাবাড়ীতে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন—প্রাণনাশের হুমকির অভিযোগ

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:জামালপুরের সরিষাবাড়ীতে পৈতৃক সূত্রে পাওয়া জমি ও পুকুর দখলের চেষ্টার পাশাপাশি পুকুরপাড়ের বিভিন্ন ফলজ ও কাঠগাছ কেটে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোছাঃ ফাহিমা আক্তার (৩৩) সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে একই এলাকার ইউসুফ হোসেন, মোবারক হোসেন, মোতালেব, মাফিজুর রহমান মাফি, মাহাতাব, মোস্তাক ও নুরুন্নাহার ডালিয়া বেগমসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফাহিমা আক্তারের স্বামী আবুল কালাম আজাদ চাকরির কারণে ঢাকায় অবস্থান করেন। তাঁর স্বামীর পৈতৃক সূত্রে পাওয়া জমি ও পুকুর দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল কালাম আজাদের পুকুরপাড়ে প্রবেশ করেন। সেখানে থাকা বিভিন্ন ফলজ ও কাঠগাছ কেটে ফেলা হয় এবং পুকুরের পাড়ের মাটি কেটে নেওয়া হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ সময় গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা মারধরের চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে দাবি করা হয়।
ফাহিমা আক্তারের অভিযোগ, ইউসুফ হোসেনের লোকজন প্রকাশ্যে কুড়াল ও লাঠি উঁচিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দেন। শুধু গাছ কাটা নয়, দীর্ঘদিন ধরেই আমাদের ভোগদখলীয় জমি ও পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন সময় ভয়ভীতি, মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগকারীর দাবি, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে একপর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।
ফাহিমা আক্তার বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করা হচ্ছে। গাছ কেটে ক্ষতি করা হয়েছে। বাধা দিলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি