1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও স্বর্ণালংকার লুট: ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ - dailyjanatarshakti
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ময়মনসিংহে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও স্বর্ণালংকার লুট: ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
Oplus_131072

ময়মনসিংহে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও স্বর্ণালংকার লুট: ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
​মোঃ জাহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (আফলিয়া খাতুন) ৯ জনকে বিবাদী করে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ঘটনার বিবরণ:
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে গফরগাঁও থানাধীন চরআলগী এলাকায় বসবাস করে আসছেন। তাঁর স্বামী প্রবাসে থাকায় এবং একমাত্র ছেলে রাজুল মিয়া (১৯) স্থানীয় একটি মিল কারখানায় কাজ করায় বিবাদীরা বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
​অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ মে ২০২৩ তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকার সময় ভুক্তভোগী ঘরের উঠানে বসে থাকা অবস্থায় বিবাদীরা অনধিকার প্রবেশ করে তাঁর উপর হামলা চালায়। এ সময় আরিফ শরীফ ও রাজিব নামে দুই বিবাদী ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং অন্যান্য বিবাদীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ ও ছবি তোলে।
​পরবর্তীতে বিবাদীরা ভুক্তভোগীর ছেলে রাজুলকে ঘরের খুঁটির সাথে বেধে রাখে এবং হত্যার হুমকি দিয়ে ঘরের বাক্সে রাখা নগদ ৫০,০০০/- টাকা, ২ ভরি ওজনের সোনার চেইন ও কানের দুলসহ আনুমানিক ১,২৫,০০০/- টাকার স্বর্ণালংকার এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।
​পরবর্তী পদক্ষেপ:
ঘটনার সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অসুস্থ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী ও তাঁর পরিবার এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি