চন্ডিপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, —এংরাজ
এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এক তরুণ প্রজন্মের আইকন ও পরিচ্ছন্ন নেতার নাম মাজহারুল ইসলাম (এংরাজ) । সাবেক মেম্বার মোঃ নুরুল ইসলামের সুযোগ্য সন্তান মাজহারুল ইসলাম ্এংরাজ দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে রাজপথে সক্রিয় রয়েছেন। পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়নে বাবার রাজনৈতিক শিকড়ের টান, পারিবারিক ঐতিহ্য, জনসেবামূলক ইতিহাস এবং রাজনৈতিক মামলা ও কারানির্যাতিত রাজনীতির ইতিবাচক চর্চাকে ধারণ করে আসন্ন পাকুন্দিয়া উপজেলা ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে ব্যক্ত করেছেন চন্ডিপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ মাজহারুল ইসলাম এংরাজ দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত স্বীকৃতিকে কাজে লাগিয়ে এবার তিনি সরাসরি চন্ডিপাশা ইউনিয়নে সেবায় আত্মনিয়োগ করতে চান।
মাজহারুল ইসলাম এংরাজ ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন। তিনি পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্র দলের প্রচার সম্পাদক হিসেবে রাজনৈতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।
তাঁর রয়েছে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী পারিবারিক ব্যাকগ্রাউন্ড। পিতা মরহুম নুরুল ইসলাম ছিলেন ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সহ সভাপতি ও ৫ বারে মেম্বার । ভাইদের মধ্যে বড় বর্তমান ৩নং ওয়ার্ডের মেম্বার মো. সৈয়দুজ্জামান
সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অন্য ভাইয়েরা বিএনপির রাজনৈতিক বিভিন্ন পদে নিয়োজিত।
জনসেবার এই ধারা এসেছে তাঁর পিত্রালয় থেকে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এছাড়া তাঁর
সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত বিশ্বাসে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সে থাকতে চাই
আসন্ন চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের আপামর সাধারণ মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন। সততা, নিষ্ঠা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে চন্ডিপাশস ইউনিয়নের মাটি ও মানুষের পাশে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই রাজনীতি বিদ ।
এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ ০১৮২৭১৭৫৭০৮
© All rights reserved © 2022
Leave a Reply