1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি সভাপতি ফখর আলম খান - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি সভাপতি ফখর আলম খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

জিনারী ইউনিয়নে সততা ও সমাজসেবার বার্তা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি সভাপতি ফখর আলম খান
​প্রতিনিধি হোসেন পুর
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার অধীনস্থ ঐতিহ্যবাহী ১ নং জিনারী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি, নির্যাতিত ও নিবেদিতপ্রাণ নেতা ফখর আলম খান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এই সৈনিক স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
​“সততা আমার অহংকার, জনতা আমার শক্তি” — ফখর আলম খান।
​দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূলের একজন অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য নেতা হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন ফখর আলম খান। সাধারণ মানুষের মধ্যে রয়েছে তাঁর প্রতি গভীর আস্থা ও গ্রহণযোগ্যতা।
​ফখর আলম খানের প্রধান নির্বাচনী অঙ্গীকার ও লক্ষ্য:
​মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ: জিনারী ইউনিয়নকে একটি সম্পূর্ণ মাদক, অপরাধ ও দুর্নীতিনুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।
​মডেল ইউনিয়ন গঠন: তরুণ সমাজকে সাথে নিয়ে এলাকাটিকে একটি আধুনিক, প্রগতিশীল ও ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করা।
​জনসেবা ও উন্নয়ন: অবহেলিত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক স্থানীয় উন্নয়ন নিশ্চিত করা।
​তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে ফখর আলম খান বলেন, “একটি সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে হলে সর্বপ্রথম সমাজ থেকে মাদক ও দুর্নীতি দূর করতে হবে। কোনো ক্ষমতার মোহ নয়, বরং জিনারী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সেবাই আমার পথচলার সবচেয়ে বড় প্রেরণা।”
​স্থানীয় ভোটার ও সমর্থকদের মতে— সততা, ত্যাগ ও নীতি-আদর্শে অটল নেতা হিসেবে ফখর আলম খান চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর পরিবর্তন আসবে। দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে সাধারণ মানুষ তাঁর পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি