1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা - dailyjanatarshakti
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

‎ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

‎ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা

‎ আল আমিনের প্রতিবেদনে।

‎ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
‎জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের প্রধান অতিথিতে এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম, WHO-এর ডিভিশনাল কোঅর্ডিনেটর ডা. মো. জাহাঙ্গীর আলমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎সভায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
‎জেলা প্রশাসক সোহানা নাসরিন ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সিভিল সার্জন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘প্রতিরোধই মূল’। বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি