সততা আমার অহংকার, জনতা আমার শক্তি”— মেম্বার পদপ্রার্থী মোঃ বিপ্লবের দোয়া ও সহযোগিতা কামনা
বিশেষ প্রতিনিধি: “সততা আমার অহংকার, আর জনতাই আমার মূল শক্তি। আমি শাসক হতে আসিনি, জনগণের একজন অনুগত সেবক হয়ে কাজ করতে চাই।”— ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ বিপ্লব এভাবেই নিজের নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করছেন এবং সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।
এক বিবৃতিতে মোঃ বিপ্লব বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সততা ও জনগণের ঐক্যের বিকল্প নেই। এলাকার সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তিনি ওয়ার্ডকে সম্পূর্ণরূপে মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, ৯ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তিনি আজীবন কাজ করে যেতে চান। এ লক্ষ্যে তিনি আড়াইবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের পূর্ণ সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন।
© All rights reserved © 2022
Leave a Reply