1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত, - dailyjanatarshakti
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত,

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় শহীদ স্মরনিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ল্যাংগুয়েজ,ডিবেট, বিজ্ঞান ও কালচারালের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক মাধ্যমিক পর্যায়ে ল্যাংগুয়েজ ক্লাব,ডিবেট ক্লাব,বিজ্ঞান ক্লাব,ও কালচারাল ক্লাবের —এই চারটি ক্লাবের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ক্লাবগুলোর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মদন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোছাঃ জোসনা বেগম।সভাপতিত্ব করেন,মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাছউদ্দিন, এসম আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান,মদন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন করিম,এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীসহ শিক্ষক শিক্ষা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো হলরুম প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ল্যাংগুয়েজ ক্লাব,ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব, ও কালচারাল ক্লাবে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও বহুমুখী প্রতিভার উন্মেষে নতুন এই ক্লাবগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন নয়, বরং বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি