কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল আউয়াল কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন। এছাড়া কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিজের বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের বিভিন্ন চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”
সভাপতি ও উপস্থিত অতিথিবৃন্দ সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ়, নিরাপদ ও জনবান্ধব করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply