হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে মাধখলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
কিশোরগঞ্জের হোসেনপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “মাধখলা ফুটবল ফাইনাল খেলা – ২০২৬”। আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় স্থানীয় মাধখলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী জনাব মো: কামরুজ্জামান খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব এবিএম জহির উদ্দিন সোহেল। এতে সভাপতিত্ব করেন মাধখলা কামিল মাদ্রাসার সাবেক গভর্নিং বডি সদস্য জনাব মাওলানা বদরুল আলম (ছোয়াদ মিয়া)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শোভা বর্ধন করেন:
জনাব মাও: মীর আরিফ রব্বানী সাহেব (অধ্যক্ষ, মাধখলা কামিল মাদ্রাসা)
জনাব মো: মানিক মিয়া (সাধারণ সম্পাদক, ৫নং হোসেনপুর ইউনিয়ন বিএনপি)
জনাব মো: রুহুল আমীন (গভর্নিং বডি সদস্য, মাধখলা কামিল মাদ্রাসা)
জনাব মো: ফরিদ আহমেদ (যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি)
জনাব মো: মোবারক হোসেন হুমায়ুন (গভর্নিং বডি সদস্য, মাধখলা কামিল মাদ্রাসা)
জনাব মো: মোরাল মিয়া (কাউন্সিলর প্রার্থী, ৪নং ওয়ার্ড, হোসেনপুর পৌরসভা)
জনাব মো: স্বপন মোল্লা (বিশিষ্ট সমাজসেবক)
জনাব মো: উজ্জ্বল মিয়া (পরিচালক, হোসেন বাড়ি রেস্টুরেন্ট, হোসেনপুর পৌরসভা)
জনাব মো: সোহেল মিয়া (বিশিষ্ট সমাজসেবক)
পুরো ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন এনামুল হক, হেলাল মোল্লা, মো: আশিক মিয়া এবং মো: জুনায়েদ মিয়া।
উক্ত ফাইনাল খেলা দেখতে এলাকা ও আশেপাশের ফুটবলপ্রেমী দর্শকরা মাদ্রাসা মাঠে ভিড় জমান। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি নিয়মিত মনোযোগী হওয়ার আহ্বান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply