হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার সকালে ৯ ই সেপ্টেম্বর উপজেলা সমবায় কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা সমবায় বিভাগ, হোসেনপুর, কিশোরগঞ্জ।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্বে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা
সমবায় অফিসার মোছা : সাহেনা আক্তার
সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং হোসেনপুরকে আরও সবুজ ও নির্মল করা।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ কেটে নয়, বরং একটি গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচাতে হবে। সমবায় সমিতির প্রতিটি সদস্য যদি অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান, তাহলে দেশ দ্রুত সবুজায়নের দিকে এগিয়ে যাবে।
পরে উপজেলা সমবায় বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মসূচি সারা বছরব্যাপী অব্যাহত থাকবে।
© All rights reserved © 2022
Leave a Reply