উন্নয়ন ও জনসেবায় প্রশংসিত কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি সদস্য হেলিম, ফের প্রার্থী হওয়ার প্রত্যয়
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন কাজ ও ব্যতিক্রমী জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন বর্তমান ইউপি সদস্য হেলিম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ২নং ওয়ার্ডের সার্বিক চিত্র বদলে দিতে নিজেকে জনসেবায় উৎসর্গ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত হওয়ার পর থেকে ২নং ওয়ার্ডে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছেন তিনি। এরই মধ্যে সরকারি অর্থায়নে লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া সাহেদ মেম্বারের বাড়ি হতে শুক্কর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা, মৌলভী বাড়ির সহিদ মিয়ার বাড়ি হতে বাবুরিয়া ঘাট পর্যন্ত রাস্তা, মৌলভী পাড়া আনু হোসেনের বাড়ি হতে মৌলোভী পাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা, মৌলভী পাড়া আজিজ মিয়ার বাড়ি হতে জিয়া উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা, পূর্বপাড়া মসজিদ হতে ছমিউল্লাহ পাড়া মুর্শিদ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা, পূর্বপাড়া মজিবুর মিয়ার বয়লার হতে আনোয়ার হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তা, কাচারি পাড়া নূরু কামারের বাড়ি হতে সাজু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা, মাতুয়ারকান্দা আসাদ মিয়ার বাড়ি হতে লিটন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা, আগরপুর-পুড়াদিয়া হাইওয়ে রাস্তার সালাহ উদ্দিন ডাক্তারের বাড়ি হতে গিয়াস উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা এবং লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন গলির রাস্তার সলিং কাজ সম্পন্ন করে দিয়েছেন ইউপি সদস্য হেলিম।
এছাড়া ছমিউল্লাহ পাড়া বিল্লালের বাড়ির পিছনে কালভার্ট নির্মাণ এবং লক্ষ্মীপুর বাজার হতে কাচারি পাড়া নূরু কামারের বাড়ি পর্যন্ত রাস্তায় দৃশ্যমান মাটি ভরাট করে দিয়েছেন। এছাড়াও লক্ষ্মীপুর বাজারের পুরনো পরিত্যক্ত শৌচাগার ভেঙে আধুনিক শৌচাগার নির্মাণ ও মাছ বাজারে নতুন শেড তৈরি করে দিয়েছেন তিনি। শুধু তাই নয় তিন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাইড প্রতিরক্ষা বিশেষ ওয়াল নির্মাণ করছেন।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৩০০টি স্কুল ব্যাগ বিতরণ, হতদরিদ্র ২০টি পরিবারে লেট্রিন স্থাপন, ১০০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ, ১০০টি বীজের ড্রাম ও স্থানীয় তরুণদের খেলাধুলার জন্য ৫০টি ফুটবল বিতরণ করেছেন এই জনপ্রতিনিধি।
উল্লেখ্য, ইউপি সদস্য হেলিম ২নং ওয়ার্ডের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের মরহুম মো. ফালু মিয়ার ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় নেতা।
এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন। কাঙ্ক্ষিত উন্নয়ন অব্যাহত রাখতে তিনি ২নং ওয়ার্ডের সকল স্তরের জনগণের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
© All rights reserved © 2022
Leave a Reply