হোসেনপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন, সভাপতি হাফেজ কারিমুল্লাহ, সেক্রেটারি আল মামুন
সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের হোসেনপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এক পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দ্বিতীয় বারের মতো তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা কারিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আল মামুন।
কমিটি গঠন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি, মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে দেশব্যাপী দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করছে। হোসেনপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ বলেন, “আমাদের লক্ষ্য হোসেনপুরে ইসলামী আদর্শের আলোকে একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করবো। তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদার করা হবে।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply