পরিবেশের ভারসাম্য রক্ষায় কুড়িমারায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন শাহেদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুড়িমারা এলাকায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ও হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট জননেতা জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ বলেন, “পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে সাথে নিয়ে এই ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।”
স্থানীয় ‘আলোচিত সামাজিক সংঘ ও পাঠাগার’ এবং ‘কুড়িমারা যুব সংঘ’-এর সার্বিক তত্ত্বাবধানে ও যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় প্রবীণ ও একঝাঁক প্রাণবন্ত তরুণ অংশ নেন।
”গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজে সাজাই আমাদের প্রিয় জনপদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি শেষে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সামাজিক সেবামূলক এমন উদ্যোগের প্রশংসা করে এলাকার সর্বস্তরের মানুষ আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান
© All rights reserved © 2022
Leave a Reply