1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন - dailyjanatarshakti
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. আলমগীর হোসেন।

নির্বাচনকে কেন্দ্র করে আলমগীর হোসেন ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের গণমানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ এবং সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সার্বিক জনসম্পৃক্ততার কারণে তিনি তরুণ ও প্রবীণ-উভয় প্রজন্মের ভোটারদের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ মো. আলমগীর হোসেন বর্তমানে কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি স্থানীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত।

এক মতবিনিময় সভায় নিজের নির্বাচনী ভাবনা প্রকাশ করে মো. আলমগীর হোসেন বলেন, “আমি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তবে অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান কাজ। সুশাসন প্রতিষ্ঠা, টেকসই অবকাঠামোগত উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করে সততার সাথে জনসেবায় আত্মনিয়োগ করতে চাই।”

এলাকার সাধারণ ভোটার ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক দূরদর্শিতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির বিচারে মো. আলমগীর হোসেন একজন অত্যন্ত যোগ্য প্রার্থী। ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও সুশাসন নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পাড়া-মহল্লা ও চা-স্টলগুলোতে মো. আলমগীর হোসেনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উদ্দীপনা ততই বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি