1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে পুকুরে বিষ ঢেলে আড়াই লাখ টাকার মাছ নিধন, যুবককে পিটিয়ে জখম - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

হোসেনপুরে পুকুরে বিষ ঢেলে আড়াই লাখ টাকার মাছ নিধন, যুবককে পিটিয়ে জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মোঃ রোহান মিয়া (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
​উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুচিমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মৎস্যচাষী মোঃ লোকমান হোসেন বাদী হয়ে একই এলাকার মোঃ আব্দুল্লাহ (২২) ও মোঃ আমাল উদ্দিন (৪২)-সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কুচিমারা গ্রামের লোকমান হোসেন বাড়ির সংলগ্ন পুকুরে দীর্ঘদিন ধরে রুই, কাতল, মৃগেল ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বিবাদী আব্দুল্লাহ ও তার সহযোগীরা প্রায়ই রাতে পুকুরপাড়ে বসে মাদক সেবন করতো। গত ২৮ মে সকাল ৭টার দিকে লোকমান হোসেনের ছেলে রোহান পুকুরে কচুড়িপানা পরিষ্কার করতে গেলে বিবাদীদের গায়ে পানি ছিটকে পড়ে। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বিবাদীরা রোহানের কাছে টাকা দাবি করে এবং তাকে লাঠি ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
​পরে সকাল সাড়ে ৭টার দিকে লোকমান হোসেন পুকুরে গিয়ে দেখতে পান বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই মাছ খাওয়া ও বিক্রি বন্ধ রেখে পুঁতে ফেলার পরামর্শ দেন।
​ভুক্তভোগী লোকমান হোসেন জানান, বিবাদীরা পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ বা বিষাক্ত গ্যাস প্রয়োগ করে তার আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বিবাদীরা পরিবারসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়।
​এ বিষয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি