1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২ Time View

রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এরমধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষনে দেখা গেছে- সাত বছরের সর্বনিম্ন এসএসসির ফলাফল রাজশাহী শিক্ষা বোর্ডে। ২০২০ সালে যেখানে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, সেখানে ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। শতাংশের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।

এরআগে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও খাতা চ্যালেঞ্জের শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে।
এ বিষয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন- এরমধ্যে সবচেয়ে বেশি ইংরেজি বিষয়ে। তার পরে রয়েছে গণিত। অন্য বিষয়গুলো রয়েছে। যেহেতু আবেদন পড়া বিষয়গুলো বিষয় কোর্ড আকারে রয়েছে। তাই এই মহুর্তে সেইভাবে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি