1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ ৩৩ জন গ্রেপ্তার: জেলা পুলিশের অভিযান - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ ৩৩ জন গ্রেপ্তার: জেলা পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ ৩৩ জন গ্রেপ্তার: জেলা পুলিশের অভিযান
​কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে সর্বমোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় চালানো যৌথ ও বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
​কিশোরগঞ্জ জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে মাদক উদ্ধার, বিভিন্ন মেয়াদের পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি হিসেবে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​একই সময়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. সাজ্জাত হোসেন পিয়াল (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার পিয়াল কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাইন (পশ্চিম তারাপাশা) এলাকার নুরুল আলম ওরফে বাবুলের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
​কিশোরগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে নিজ নিজ সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি