1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে রাতে জরুরি ওষুধের অভাব: ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার আকুল আবেদন শওকত হোসেনের - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

হোসেনপুরে রাতে জরুরি ওষুধের অভাব: ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার আকুল আবেদন শওকত হোসেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
Oplus_131072

হোসেনপুরে রাতে জরুরি ওষুধের অভাব: ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার আকুল আবেদন শওকত হোসেনের
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ চালু থাকলেও রাতে খোলা থাকে না কোনো ওষুধ বিপণি (ফার্মেসি)। ফলে রাতের বেলা জরুরি সেবার প্রয়োজনে আসা রোগীদের ওষুধ পেতে গিয়ে চরম দুর্ভোগ ও বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এই মানবিক সংকট নিরসনে উপজেলা প্রশাসন ও স্থানীয় ফার্মেসি মালিকদের যৌথ উদ্যোগের দাবি জানিয়েছেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন।
​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
​সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত হোসেন লেখেন,
“হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ সকল বিবেকবান মানুষের প্রতি অনুরোধ রইল। হোসেনপুর হাসপাতালে জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকলে কি হবে, ২৪ ঘণ্টা কোনো ফার্মেসি খোলা থাকে না! তাই রাতে জরুরি রোগীর ওষুধের জন্য মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়। সকল ফার্মেসীর মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করার বিশেষ প্রয়োজন।”
​স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা আশঙ্কাজনক রোগী হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ব্যবস্থাপত্র লিখে দেন, কিন্তু বাজারের সব ওষুধ দোকান বন্ধ থাকায় ওষুধ সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের স্বজনদের ওষুধ খুঁজতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়, যা অনেক সময় রোগীর জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়।
​স্বেচ্ছাসেবক দল নেতার এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল ও সাধারণ জনগণ। তাদের মতে, পর্যায়ক্রমে বা রোটেশন পদ্ধতির মাধ্যমে হাসপাতালের আশপাশের অন্তত কয়েকটি ফার্মেসি রাতে খোলা রাখার ব্যবস্থা করা হলে সাধারণ মানুষের এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি