1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে সিনিয়র সহকারী জজ আদালতের রায় অনুযায়ী অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। - dailyjanatarshakti
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

হোসেনপুরে সিনিয়র সহকারী জজ আদালতের রায় অনুযায়ী অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View

কিশোরগঞ্জের হোসেনপুরে সিনিয়র সহকারী জজ আদালতের রায় অনুযায়ী অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট ) দুপুরে পৌরসভার নতুন বাজারে কিশোরগঞ্জ জজ আদালতের জেলা নাজির মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুলিশ, ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়।

মামলা সূত্রে জানা গেছে, মৃত ইব্রাহিমের পুত্র রুকন উদ্দিন খানঁ,রতন খানঁ,সরাফ উদ্দিন খানঁ, বোরহান উদ্দিন খানঁ, সৈয়দজ্জামান খান গং এর মালিকানাধীন ৯ একর ২.৫ শতক জমির মধ্যে ২ শতক জমি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করেছিলেন, ঢেকিয়া গ্রামের মৃত আব্দুল খালের মোহাম্মদ মোনতাহ বিল্লাহর (আমিনের) ।

এদিকে ২০১৯ সালে ঐ জমির মালিকানা দাবী করে মোহাম্মদ মোহতাজ বিল্লাহ,
মৃত ইব্রাহিমের পুত্র রুকন উদ্দিন খানঁ,রতন খানঁ,সরাফ উদ্দিন খানঁ, বোরহান উদ্দিন খানঁ, সৈয়দজ্জামান খান
গংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে যার নং ২২/২০১৯। মামলা চলাকালীন বিবাদীপক্ষ আদালতে জমির সঠিক কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হয় এবং নিয়মিত মামলার শুনানীতে অংশ না নেয়ায় আদালত মামলাটি বাদীর অনুকুলে রায় ঘোষনা করে। পরে বিবাদী রুকন উদ্দিন খান গংসহ তাদের কাছ থেকে ২২/২০১৯ মামলার বাদী কর্তৃক অবৈধ দখল হতে জমি উচ্ছেদ করার জন্য কিশোরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত রায় প্রদান করেন। মামলায় বাদীপক্ষ ডিক্রি প্রাপ্ত হয়ে গত ৩ /২৫ তারিখে হোসেনপুর সিভিল জজ আদালত জারি কারক নাজির ও ঢুলি উপস্থিত হলে ২২/১৯ মামলায় আদালতের নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করে। আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হোসেনপুর সিভিল জজ কোর্ট নির্দেশে নায়েব নাজির মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ দখলদারদের নির্মিত দোকান ভেঙে জমি উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৮ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতের রায় ও প্রশাসনের উদ্যোগে অবশেষে জমির বৈধ মালিক তাদের দখল ফিরে পেলেন।জমির দখল বুঝে পেয়ে জমির মালিক আদালতের নিকট ন্যায় বিচার পেয়েছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি