1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ  প্রিয় ৩ নং গোবিন্দপুর ইউনিয়নবাসী ও আমার প্রাণপ্রিয় - dailyjanatarshakti
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ  প্রিয় ৩ নং গোবিন্দপুর ইউনিয়নবাসী ও আমার প্রাণপ্রিয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৫ Time View

মোঃ এনামুল হক প্রতিনিধি মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে পারস্পরিক ভেদাভেদ ভুলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া।
আমি আমার হৃদয়ের মণিকোঠা থেকে আপনাদের জানাই পবিত্র ঈদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা।
আপনারা জানেন, আমার বাবা—আপনাদেরই আপনজন, ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের মাটি ও মানুষের সাবেক নেতা, মরহুম আব্দুর রাশীদ সাহেব সারা জীবন আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। বাবার আদর্শকে বুকে ধারণ করে এবং তাঁর রেখে যাওয়া অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই।
কিশোরগঞ্জের রাজপথে দীর্ঘদিনের পথচলায় এবং জাতীয়তাবাদী রাজনীতির কঠিন সময়ে আপনারা আমাকে যে সাহস ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এই দোয়া ও ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার সবচেয়ে বড় শক্তি।
আসুন, এই ঈদের আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিই এবং একটি সুন্দর, সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে একে অপরের সহযোগী হই। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের জীবন আনন্দ ও শান্তিতে ভরিয়ে দেন।
শুভেচ্ছান্তে,
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
* সভাপতি (সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক), কিশোরগঞ্জ জেলা তারেক জিয়ার প্রজন্ম দল।
* সাবেক ছাত্রনেতা, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।
* শিক্ষানবীশ আইনজীবী, জজ কোর্ট, কিশোরগঞ্জ।
* কনিষ্ঠ পুত্র: মরহুম আব্দুর রাশীদ (সাবেক চেয়ারম্যান, ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন)।
ঈদ মোবারক!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি