1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বকুল মিয়া - dailyjanatarshakti
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

হোসেনপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বকুল মিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ):

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: বকুল মিয়া।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

​তিনি আরও বলেন, “হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে ঈদের শুভেচ্ছা। ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের এই আনন্দ যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার কাম্য। আমি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।”

​বকুল মিয়া হোসেনপুর উপজেলার উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি