1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ-১ আসনে জননেতা মাজহারুল ইসলামের পক্ষে যুবদলের বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ - dailyjanatarshakti
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-১ আসনে জননেতা মাজহারুল ইসলামের পক্ষে যুবদলের বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ Time View

কিশোরগঞ্জ-১ আসনে জননেতা মাজহারুল ইসলামের পক্ষে যুবদলের বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) নির্বাচনী এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সফল তিনবারের সাধারণ সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম-এর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে হোসেনপুর উপজেলা ও পৌর যুবদল।
‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়ে যুবদলের নেতাকর্মীরা রাজপথে নেমে পড়েছেন। হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়াতুল হাসান সম্রাট ও পৌর যুবদলের আহ্বায়ক শরিফ আহমেদ-এর নেতৃত্বে নেতাকর্মীরা এলাকায় এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করছেন। প্রচারণায় অংশ নিয়ে বক্তারা বলেন, জননেতা মাজহারুল ইসলাম কিশোরগঞ্জের গণমানুষের নেতা। তার নেতৃত্বেই এই অঞ্চলের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। তারা দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এই নির্বাচনী প্রচারণা সফল করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়াতুল হাসান সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক শরিফ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান সৌরভ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য আক্তারুল জামান লিটন, আড়াইভারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বদরুজ্জামান কিরণ, সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব মিয়া, হোসেনপুর পৌর জাসদের আহ্বায়ক রাতুলসহ পৌর যুবদলের সদস্য নাসিরউদ্দিন ও অনিক আহমেদসহ আরও অনেক নেতাকর্মী।
শেষে নেতাকর্মীরা বলেন, “দেশ ও দশের কল্যাণে ধানের শীষের বিকল্প নেই”—এই অঙ্গীকার নিয়েই হোসেনপুরের প্রতিটি ঘরে ঘরে জননেতা মাজহারুল ইসলামের সালাম ও ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি