1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলায় দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ভোলায় দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

প্রতিনিধি মোঃ এনামুল হক দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলার মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসল চাষের মতো এ জেলাতে আখ চাষ এর পরিধি দিনে দিনে বেড়েই চলছে। ভোলার দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ। ঝুঁকি কম, তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষে ঝুঁকছেন কৃষকরা। জেলা ৭টি উপজেলাতেই বেড়েছে আখ চাষ।

চাষিদের দাবি সার কীটনাশকসহ বিভিন্ন উপকরণ এর দাম বৃদ্ধি পাওয়ায় কমে গেছে তাদের লাভের অংশ। অন্য দিকে জেলা কৃষি বিভাগ বলেন, অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে তুলনামূলকভাবে খরচ কম লাগে। ভোলা আখ চাষ এর জন্য উপযোগী ও আখ এ পোকার অক্রমণ কম হয়।

আখ চাষে খচর কম ও লাভ ভালো হওয়া এই চাষের দিকে দিনে দিনে যুকছেন ভোলার কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীরসহ দেশের বিভিন্ন জেলাতে ও রপ্তানি করা হয় এই আখ। তবে আখ চাষের জন্য প্রয়োজনীয় সার কীটনাশক এর দাম বৃদ্ধি পাওয়া কমে যাচ্ছে কৃষকদের লভ্যাংশ ।

ভোলা জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবীর জানান, ভোলা জেলা আখ চাষের একটি সম্ভাবনাময় জেলা। সম্প্রতি বছরগুলোতে আখ চাষ বেড়েই চলছে। এবছর জেলাতে আখ চাষ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৮৯ হেক্টর জমিতে। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৫৭০ হেক্টর জমিতে। বর্তমানে ফলনের যে অবস্থা তাতে আমরা মনে করি একটি ভালো ফলন তুলতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি