1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাসিকের উদ্যোগে বিনামূল্যে চলছে ডেঙ্গু পরীক্ষা - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

রাসিকের উদ্যোগে বিনামূল্যে চলছে ডেঙ্গু পরীক্ষা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭১ Time View

জেলাঃ প্রতিনিধি মোঃ রিমেল মিয়া

রাজশাহী মহানগরীর ১১টি স্থানে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করছে সিটি করপোরেশন। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতালসহ নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এ ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, সিটি করপোরেশন এলাকার মোট ১১টি স্থানে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ১০টি নগর স্বাস্থ্যকেন্দ্র ও অন্যটি হচ্ছে রাজশাহী সিটি হাসপাতালে। এসব জায়গায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন রোগী আসছেন ডেঙ্গু পরীক্ষা করতে। তবে সচেতনতার অভাবে অনেকেই বিষয়টি জানেন না। তারা ঘরে বসে থেকেই শারীরিক অবস্থা জটিল করছেন।
তিনি বলেন, কেবল ডেঙ্গু পরীক্ষাই নয়, যারা পজিটিভ হচ্ছেন তাদের প্রাথমিক যে চিকিৎসা প্রয়োজন সেটিও দেওয়া হচ্ছে। এছাড়া শারীরিক সমস্যা বেশি হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। আমরা সবাই এ বার্তা জানাচ্ছি যে, জ্বর আসার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু পরীক্ষা নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের এ স্বাস্থ্যকেন্দ্রগুলো ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। মাত্র ৬০ টাকায় যে কেউ ডেঙ্গু পরীক্ষা করাতে পারছেন। অথচ বাইরের যেকোনো ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের কাছ থেকে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহাম্মদ বলেন, বর্তমানে রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। এক মাস আগে যেখানে গড়ে ১০০ জন রোগী ছিল। সেখানে এখন ৯০ জন রোগী রয়েছেন। যদিও হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০৩টি বেড রয়েছে। এবার রামেক হাসপাতালে কোনো রোগীকে চিকিৎসা নিতে এসে মেঝেতে থাকতে হয়নি।

তিনি বলেন, ডেঙ্গুর এ মৌসুমে রামেক হাসপাতালটিতে ১ হাজার ৭৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৮১ জন রোগী। এ রোগীগুলোর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৬৯ জন। এ রোগীরা ডেঙ্গুতে আক্রান্তের আগে রাজধানী ঢাকায় যাননি। আর জ্বর এলে তিনিও ৭২ ঘণ্টার মধ্যে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। বর্তমানে নামমাত্র টাকায় হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি