1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সমাজসেবী নূরজাহান বেগম ১ম শাহ্ মাহ্তাব আলী ফাউন্ডেশন পদকে ভূষিত - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সমাজসেবী নূরজাহান বেগম ১ম শাহ্ মাহ্তাব আলী ফাউন্ডেশন পদকে ভূষিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ Time View

 

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জের সমাজ-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক মাজহারুন-নূর ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা সমাজসেবী নূরজাহান বেগম ১ম শাহ্ মাহ্তাব আলী ফাউন্ডেশন পদকে ভূষিত হয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি বিকালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী অষ্টবর্গ শাহ্ বাড়িস্থ নবনির্মিত নান্দনিক স্থাপত্য শাহ্ মাহ্তাব আলী কালচারাল কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক (মরণোত্তর) প্রদান করা হবে।

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক ডা. এ.এ. মাজহারুল হক ও সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের সমাজ-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক সমীক্ষাধর্মী মাজহারুন-নূর ফাউন্ডেশন কিশোরগঞ্জের বিখ্যাত ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের জীবন কীর্তির ইতিহাস লিপি ছাড়াও বিভিন্ন জনহিতকর ও সমাজসেবামূলক কাজ করছে।

এছাড়া সমাজসেবী নূরজাহান বেগম বিভিন্ন মসজিদ-মাদ্রাসাসহ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ১০ জানুয়ারি এই মহীয়সী নারী পরলোকগমন করেন। তাঁর কর্ম ও স্মৃতিকে অম্লান রাখার জন্য শাহ্ মাহ্তাব আলী ফাউন্ডেশন তাঁকে মরণোত্তর পদকে ভূষিত করছে।

আগামী ২৪ ফেব্রুয়ারি বিকালে পদক প্রদান অনুষ্ঠানের আগে মরহুমা নূরজাহান বেগমের মাগফিরাত কামনায় কোরানখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বিকালে পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ্ মাহতাব আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক লাইজু আক্তার। স্বাগত বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের  ভাইস চেয়ারম্যান ডা. গোলাম হোসেন এবং পদক প্রদান করবেন ফাউন্ডেশনের  চেয়ারম্যান শাহ্ ইস্কান্দার আলী স্বপন।

পদকপ্রাপ্ত সমাজসেবী নূরজাহান বেগমের পক্ষে তাঁর বড়ছেলে, মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. মাহফুজ পারভেজ পদক গ্রহণ করবেন। এতে তিনি ‘জীবনের ধ্রুবতারা: আমার মা নূরজাহান বেগম ও কিশোরগঞ্জের স্মৃতি’ শীর্ষক পাবলিক লেকচার প্রদান করবেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী নূরজাহান বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন।

পদক প্রদান অনুষ্ঠানের শেষে মাজহারুন-নূর ফাউন্ডেশন,  শাহ্ মাহ্তাব আলী ফাউন্ডেশন ও কিশোরগঞ্জ নিউজ আয়োজিত ‘আলোকিত রমজান’ অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শাহ্‌ মাহতাব আলী সূফী দরবেশ হযরত সাগড়া শাহ্ (র.) ১১তম উত্তর পুরুষ। তিনি ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন ও ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। ১৯৩৫ সনে “লাঙ্গল যার জমি তার” প্রজাস্বত্ব আন্দোলনে নেতৃত্ব দেন। অন্যায়ের বিরুদ্ধে স্বীয় অবস্থান ও স্বার্থ বলিদান করে প্রজাস্বত্ব আন্দোলনের এ সময় তিঁনি তাঁর পারিবারিক ব্যবসা ক্ষতিগ্রস্থ করে বিনা পয়সায় প্রজাদের রেহেন জমি ফেরত দেন।

তিঁনি বৃটিশ বিরোধী আন্দোলে অংশ নেন ও ১৯৪৭ সনে হিন্দু-মুসলিম দাঙ্গা প্রতিরোধে কাজ করেন। এ সময় তিঁনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সুরক্ষা দেন এবং তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। ১৯৪৮ সালে অবৈতনিক আনসার বাহিনী গঠন করে এ বাহিনীর কর্মকর্তা হিসেবে যোগ দেন। জীবন বাজি রেখে ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ দাঙ্গা দমন এবং সদ্য বিভাজিত দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে আনসার বাহিনীকে উপমহাদেশের সর্ববৃহৎ অবৈতনিক এলিট বাহিনী হিসেবে গড়ে তুলেন।

১৯৬০ সালে জনকল্যাণে শতবর্ষী জীবনের অর্ধেক পার করে কিশোরগঞ্জ সদর বেরোয়াইল খলাপাড়া’র বাসিন্দা আলীগড় বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট শেখ আহম্মদ আলী মাষ্টারের কণ্যা মোছা. ফজিলাতুন্নেছা কে বিয়ে করে আনসার বাহিনীর চাকুরী থেকে অব্যাহতি নিয়ে কিশোরগঞ্জ গৌরাঙ্গবাজারে ব্যবসা শুরু করেন এবং  ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে কিশোরগঞ্জের ব্যবসায়ী সমাজের নেতৃত্ব দেন।

১৯৭১ সনে মুক্তিযুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দান সহ অষ্টবর্গ শাহ্ বাড়ি’তে মুক্তিযুদ্ধের আশ্রয় শিবির স্থাপন করেন। এ সময় তিঁনি পাক হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত হয়ে নিজ বাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়ান।

১৯৭৩ সালে যুদ্ধোত্তর পরিস্থিতিতে আর্থিক ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে কালোবাজারী, মজুতদার ও মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ লাইসেন্স-পারমিট ও ব্যাবসা বর্জন করে পিতৃভূমিতে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করেন। এ সময় তিঁনি আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে অধিক ফলনে নিরক্ষর কৃষকদের উৎসাহ দেন ও তাদের স্বাক্ষরতা অভিযানে নেতৃত্ব দেন। শিক্ষা বিস্তারে তিঁনি কৃষকদের সন্তানদের শিক্ষিত করে তোলার পরামর্শ দিয়ে শেষ বয়সে নিজ এলাকায় শিক্ষা ও উচ্চ শিক্ষার হার ইর্ষনীয় পর্যায়ে পৌঁছান।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্করনে তাঁর আমৃত্যু ভুমিকা ছিলো। তিঁনি ২০১৮ সালে ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা লাভ করেন। ‘ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র: শাহ্ মাহতাব আলী’ শীর্ষক ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৮ প্রদান করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ। অনুষ্ঠানটি ঐতিহাসিক অষ্টবর্গ শাহ্ বাড়ি প্রাঙ্গণে তথা বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম আশ্রয় শিবির ও খরশ্রোতা নরসুন্দা পাড়ে অষ্টবর্গ’র আদি মানব বাংলার বারভূঁইয়া খ্যাত বীর ঈসাখাঁ’র ধর্মগুরু সূফী দরবেশ হযরত সাগড়া শাহ্ (র.) স্মৃতিধন্য পূণ্য ভূমিতে জাতীয় নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্মকর্তা ও বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে মাজহারুন-নূর ফাউন্ডেশন কিশোরগঞ্জের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি বিষয়ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করছে।

২০১৮ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮ তম জাতীয় সমাবেশে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাণী সহ আনসার বাহিনীর স্মরনিকায় “প্রতিষ্ঠালগ্নের নিরলস কর্মবীর শাহ্ মাহতাব আলী” শীর্ষক তাঁর জীবনী গুরুত্বের সাথে সংকলিত হয়।

পরিরার, শুভানুধ্যায়ী বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ.এ. মাজহারুল হক এবং কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ ইন্জিনিয়ার রেজওয়ান আহম্মদ তৌফিক মহোদয়ের ইচ্ছায় শাহ্ মাহতাব আলীর স্বপ্ন সৎ, নৈতিক, মানবিক ও পরোপকারী সমাজ গঠনের অভিপ্রায়ে ২০১৯ সালে দেশের বরেণ্য ব্যাক্তিদের সমন্বয়ে তাঁর নামে শাহ্ মাহতাব আলী ফাউন্ডেশন গঠিত হয়।

শাহ্ মাহতাব আলী ফাউন্ডেশন ইতিমধ্যেই বাড়িটির সংযোগ পাকা রাস্তা নির্মাণ, স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্লিনিক স্থাপন সহ মানবিক উন্নয়নে নানাবিধ কল্যাণমুখী উদ্যোগ হাতে নিয়েছে। এবং তাঁর পরিবার কিশোরগঞ্জ সদর অবস্থিত এ ঐতিহাসিক বাড়িটি সংস্কারের কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি