1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা। - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা।
মোঃ জাহিদুল ইসলাম
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ৪১তম ব্যাচের কর্মকর্তা নিলুফা আক্তার রূপা।

আজ ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ শনিবার তিনি হোসেনপুর উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত সকলে তার সাথে কুশল বিনিময় করেন এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

যোগদানকালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রূপা বলেন, হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য। নামজারি, খাজনা, খতিয়ান সংশোধন, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সকল ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে সহজে সেবা পায়, সে বিষয়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবেন।

তিনি আরও বলেন, ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ বজায় রাখা, সরকারি খাস জমি ও সম্পত্তি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি দৃঢ়ভাবে কাজ করবেন। ভূমি সেবা নিতে এসে কোনো সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন সহকারী কমিশনার (ভূমি) এর যোগদানে হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। সেবাগ্রহীতারা আশা করছেন, তার দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় হোসেনপুর উপজেলা ভূমি অফিস একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি